Breaking News

Translate

Monday, June 8, 2026

কংগ্রেসকে সামনে রেখেই বিজেপি-বিরোধী লড়াই, দিল্লির বৈঠকে মমতার স্পষ্ট বার্তা

 নিউজ ফোর সাইড ডেস্ক :: দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে নেতৃত্বে রেখে এগোনোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি জানান, শুধু বৈঠক বা রাজনৈতিক আলোচনা নয়, রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমেও বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে।


সূত্রের দাবি, বৈঠকে মমতা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন নিয়ে সরব হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগও তোলেন। বৈঠকে তাঁকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পাশেই বসতে দেখা যায়। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মেহবুবা মুফতি-সহ একাধিক বিরোধী নেতা।

রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে কংগ্রেসই মমতার অন্যতম প্রধান ভরসা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ধাক্কা ও দলীয় ভাঙনের আবহে তৃণমূল নেত্রী এবার কংগ্রেসের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের পথে হাঁটছেন বলেই মনে করা হচ্ছে।

২০২৩ সালে গঠিত ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেস ছিল কেন্দ্রীয় শক্তি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর জোটের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যখন জল্পনা চলছে, তখন মমতার এই বার্তা জাতীয় রাজনীতিতে নতুন তাৎপর্য তৈরি করেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919