নিউজ ফোর সাইড ডেস্ক :: তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, তরুণজ্যোতির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে উঠে আসে, বিধানসভা নির্বাচনের আগে আত্মীয়-স্বজন ও অন্যান্যদের নামে ১০০ কোটিরও বেশি টাকার সম্পত্তি হস্তান্তরের অভিযোগ। সম্পদের প্রকৃত হিসাব গোপন রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এছাড়াও, অদিতি মুন্সির বিরুদ্ধেও বিধানসভা নির্বাচনের হলফনামায় সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট পরিচালনা এবং ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।
সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে পুরুলিয়া সদর থানা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার রাতেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এরপর বুধবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।
তবে উল্লেখ্য, অভিযোগগুলি এখনও তদন্তাধীন। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।


No comments:
Post a Comment