Breaking News

Translate

Sunday, March 1, 2026

বসন্ত পঞ্চমী উপলক্ষে সটিলাপুরে অন্নমহোৎসব — অন্নপ্রসাদ বিতরণে সমাজসেবী দীপক সার।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বসন্ত পঞ্চমী উপলক্ষে সটিলাপুরে অন্নমহোৎসব — অন্নপ্রসাদ বিতরণে সমাজসেবী দীপক সার।

“বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর,

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” —স্বামী বিবেকানন্দ -এর এই মানবসেবার আদর্শকে সামনে রেখেই বসন্ত পঞ্চমী উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল এক মানবিক উদ্যোগ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর


বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ২ নম্বর ব্লকের সটিলাপুর গ্রামপঞ্চায়েত এলাকায় সটিলাপুর যুব অগ্রদূত সংঘের পরিচালনায় বসন্ত পঞ্চমী উৎসব ২০২৬ উপলক্ষে আয়োজিত হয় মহা অন্নমহোৎসব অনুষ্ঠান। ধর্মীয় ও সামাজিক মিলনমেলার আবহে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্নপ্রসাদ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী দীপক সার। তিনি নিজ হাতে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করেন এবং আয়োজকদের এই মানবকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


দীপক সার তাঁর বক্তব্যে বলেন, সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের সেবার মাধ্যমে সকলের মাঝে ভাগ করে নেওয়া যায়।


এদিনের অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাব সদস্য ও এলাকার বহু বাসিন্দার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অন্নমহোৎসবকে কেন্দ্র করে এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য নজির গড়ে ওঠে।

বসন্ত পঞ্চমীর এই সামাজিক উদ্যোগ আগামী দিনেও মানুষের সেবায় অনুপ্রেরণা জোগাবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত সকলে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919