Breaking News

Translate

Sunday, March 1, 2026

কাঁথি দেশপ্রান ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাজলা ইঞ্চি, দক্ষিণ সরদা গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সরদা শোধিত জল প্রকল্প’।

নিউজ ফোর সাইড ডেস্ক:: কাঁথি দেশপ্রান ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাজলা ইঞ্চি, দক্ষিণ সরদা গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সরদা শোধিত জল প্রকল্প’। 


পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের রূপায়ণে গড়ে ওঠা এই প্রকল্প এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান করবে বলে আশাবাদী প্রশাসন।


অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন সরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী কর, উপপ্রধান সমীর পান্ডব সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা, স্নেহাশীষ পাহাড়ি, আকবর আলি খান, পরমানন্দ কামিলা, দীপ্তি দাস, দেবানন্দ দেব, জব্বর উদ্দিন, স্বপন বারিক, যাদব কামিলা, অসীম দাস, প্রণয় পাল, স্বপন ভট্টাচার্য, চন্দন দাস সহ এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন।


এই জল প্রকল্প চালু হওয়ার ফলে দক্ষিণ সরদা ও সংলগ্ন এলাকার বহু পরিবার নিয়মিত শোধিত পানীয় জলের সুবিধা পাবে। 

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919