Breaking News

Translate

Saturday, March 7, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনা, কাঁথির যুবক সায়ন মিশ্রের অকাল মৃত্যু

নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরতাজা যুবক। মৃতের নাম সায়ন মিশ্র (২৩)। তিনি আইন বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি পেশাগতভাবে ফটোগ্রাফির কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্জলি জুয়েলার্সের বিপরীতে সায়নের বাড়ি। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হেরিয়া এলাকার কাছে একটি ডাম্পারের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই প্রাণ যায় সায়ানের।


বাইকের পেছনে থাকা আর এক যুবকও গুরুতরভাবে আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সায়নের অকাল মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এলাকার ফটোগ্রাফার মহল ও পরিচিতদের মধ্যেও গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919