নিউজ ফোর সাইড ডেস্ক :: মন্দারমনির সমুদ্রজল থেকে কিভাবে তৈরি হচ্ছে খাঁটি লবণ? পরিশ্রম বেশি—লাভ কম মাথায় হাত ব্যবসায়ীদের!
পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা মন্দারমনিতে সমুদ্রের জল থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ। বহু মানুষের কঠোর পরিশ্রমে তৈরি এই লবণ এখন বাজারে বাজারে পৌঁছালেও, সেই তুলনায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরা। সরকারি সহায়তার অভাবে সমস্যায় পড়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা।
পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা মন্দারমনি সংলগ্ন দক্ষিণ পুরুষোত্তম পুর অঞ্চলে বছরের পর বছর ধরে চলে আসছে লবণ তৈরির কাজ। এখানকার শ্রমিকরা সমুদ্রের জল সংগ্রহ করে নির্দিষ্ট জমিতে জমা করেন।
প্রখর রোদে কয়েকটি ধাপে ধীরে ধীরে সেই জল শুকিয়ে যায়। আর তারপরই জমতে শুরু করে সাদা সাদা লবণের স্তর। কয়েকদিন পর সেই লবণ তুলে পরিষ্কার করা হয় এবং বস্তাবন্দি করে পাঠানো হয় বিভিন্ন বাজারে।
এই পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত পরিশ্রমসাধ্য। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের কায়িক পরিশ্রমে তৈরি হয় এই খাঁটি লবণ। বহু পরিবার এই কাজের উপরেই নির্ভরশীল।
“অনেক কষ্ট করে লবণ তৈরি করতে হয়। কিন্তু বাজারে সেই তুলনায় দাম পাওয়া যায় না।
ব্যবসায়ীদের দাবি, উপযুক্ত সরকারি সহায়তা, আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থার সুযোগ পেলে এই ঐতিহ্যবাহী শিল্প আরও এগিয়ে যেতে পারে।




No comments:
Post a Comment