Breaking News

Translate

Wednesday, February 25, 2026

পড়ায় পড়ায় জনসংযোগ, চা চক্রে বার্তা সমাজসেবী ভাইজান আব্দুস সাত্তারের

 নিউজ ফোর সাইড ডেস্ক : পড়ায় পড়ায় জনসংযোগ, চা চক্রে বার্তা সমাজসেবী ভাইজান আব্দুস সাত্তারের


কাঁথি শহর জুড়ে ধারাবাহিক জনসংযোগে নেমেছেন এলাকার সমাজসেবী আব্দুস সাত্তার। মাত্র কয়েক দিন আগে তিনি SIR-এর প্রতিবাদে পুলিশের চাকরি থেকে অবসর গ্রহণ করে সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তারপর থেকেই বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।


সম্প্রতি কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে এক চা চক্রের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা রমেন জানার নেতৃত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কাঁথির ভাইজান। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে মহাভারতের কৃষ্ণ-অর্জুনের কাহিনির উদাহরণ টেনে সাধারণ মানুষের উদ্দেশ্যে ঐক্য ও দায়িত্ববোধের বার্তা দেন।


তিনি বলেন, “যিনি সবার জন্য ভাবেন, সবার কল্যাণে কাজ করেন—তার পাশে দাঁড়ানোও সবার দায়িত্ব।” বক্তব্যের মাধ্যমে তিনি রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়-কে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান।


চা চক্রে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও আলোচনা হয়। আব্দুস সাত্তার জানান, ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919